ভান্ডারিয়ার গুণী নারী মমতাজ জলিল আর নেই
প্রয়াত মমতাজ জলিল
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০৮:২৮ | আপডেট: ২১ মার্চ ২০২০ | ০৮:৪৪
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের দক্ষিণ ভাণ্ডারিয়ার গুণী নারী মমতাজ জলিল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শনিবার সকালে ঢাকায় মেয়ের বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মমতাজ জলিল দক্ষিণ ভাণ্ডারিয়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিল আকনের সহধর্মিণী এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জিয়া হায়দার মিঠুর মা। মিঠু ছাড়াও তার আরও দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। এ ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
শনিবার রাতে পৌর শহরের সার্কিট হাউজ মাঠে প্রথম জানাজা এবং তার গ্রামের বাড়ী উপজেলার পৈকখালী, সেখানে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মজিদ ফাউন্ডেশন মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সমাজসেবক মো. কবির হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।
