কে এই রোগী
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই রোগীর নাম-পরিচয় মিলছে না
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১২:০৪
সড়ক দুর্ঘটনায় আহত একজনকে ১৩ জুন জরুরি বিভাগে ফেলে যান কয়েক ব্যক্তি। এরপর ১৭ দিনেও তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় অর্থোপেডিক বিভাগে ভর্তি আছেন তিনি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর।
মঙ্গলবার হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, পিবিআইকে কয়েক দিন জানানোর পর গত সোমবার ওই রোগীর আঙুলের ছাপ নিয়ে গেছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিখোঁজ
