ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

সড়ক দুর্ঘটনায় ইমরুল কায়েসের বাবা আহত

সড়ক দুর্ঘটনায় ইমরুল কায়েসের বাবা আহত
×

আহত বানি আমিন বিশ্বাস

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ১০:৫৭

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (৬০)। সোমবার সকাল ১১টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন। 

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে দুপুর ২টার দিকে তাকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়। তার সঙ্গে ইমরুল কায়েসের মা দিলারা খাতুন, মামাতো ভাই রনি এবং স্কয়ার হাসপাতালের একজন চিকিৎসকও ঢাকায় যান বলে জানিয়েছেন মামাতো ভাই রাশেদ আজিম।

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, দুর্ঘটনায় বানি আমিন বিশ্বাসের ডান পা ভেঙে গেছে। এ ছাড়া তার বাঁ কানের নিচে আঘাত লেগেছে।

আরও পড়ুন

×