খুমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ১২:৪০
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার রাত থেকেই তাদের কাজে যোগদানের কথা রয়েছে।
হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. হাসান শাহরিয়ার জানান, হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি আপাতত স্থগিত করা হয়েছে। তবে নিয়মিত পিপিই না পেলে আবারও তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।
প্রসঙ্গত, পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) না থাকায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা গত রোববার দুপুর আড়াইটা থেকে কর্মবিরতি শুরু করেন।
এদিকে হাসপাতালের চারজন ইন্টার্ন চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে একজন কলেজের হোস্টেলে ও তিনজন নিজেদের বাড়িতে রয়েছেন।
