মাগুরায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
ব্যাপক শিলাবৃষ্টিতে চারপাশ সাদা হয়ে যায় -সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ২১:৫৮
মাগুরার শ্রীপুর উপজেলার অন্তত ২৫ গ্রামে মঙ্গলবার ভোরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশালাকৃতির শিলা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন গ্রামের শত-শত আধাপকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান জানান, ভোরে বৃষ্টির সঙ্গে ব্যাপক শিল পড়া শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই শিলাবৃষ্টিতে গোটা শ্রীপুর উপজেলার মাঠে থাকা পেয়াজ, রসুন, সবজিসহ সব ধরনের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বিশালকৃতির শিলের আঘাতে অধিকাংশ এলাকার আধাপকা ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল আমিন জানান, ফসলের ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।
- বিষয় :
- মাগুরা
- শিলাবৃষ্টি
