ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

করোনা প্রতিরোধে গাজীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগ

করোনা প্রতিরোধে গাজীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগ
×

করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে গাজীপুর জেলা ছাত্রলীগ- সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ১১:৫২

করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে গাজীপুর জেলা ছাত্রলীগ। 

জনবহুল স্থান ও যাত্রীবাহী যানবহনে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে, মাস্ক বিতরণ ও সাধারণ মানুষকে সচেতন করতে দিনব্যাপী মাইকিং কার্যক্রম চালাচ্ছে নেতাকর্মীরা। 

গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিনের উদ্যোগে বুধবার শ্রীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালানো হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান রবিন। 

ডজনখানেক মাইকে সরকারি নির্দেশনা মেনে জনসমাগম না করে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য প্রচারণা চালানো হচ্ছে।

আরও পড়ুন

×