আদাবরে বিশ্বকাপ ফুটবল কেন্দ্র করে দ্বন্দ্ব, স্থানীয় ২ বিএনপি নেতার ওপর হামলা
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ২২:৫৬
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে প্রতিপক্ষের হামলায় স্থানীয় বিএনপি নেতা সাদ্দাম হোসেন ও বাদশা মিয়া আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। আহতদের শহীদ সহোরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে নবোদয় হাউজিংয়ে ব্রাজিল ও জাপানের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়। নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া একপক্ষ এবং একই এলাকার রিপন ও পারভেজ আরেকপক্ষ।
বুধবার সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশের জন্য বসে। কোনো সমাধান না হওয়ায় সাদ্দাম ও বাদশা রাত ৮টার দিকে সেখান থেকে চলে যাচ্ছিলেন। এ সময় পথের মধ্যে তাদের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা সমকালকে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়। পরবর্তীতে তারা নিজেরায় মিটমাট করে নেওয়ার জন্য সালিশে বসেছিল। কিন্ত সমাধান না হওয়ায় দু'জনের ওপর হামলা চালানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
