ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাজশাহীতে তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

রাজশাহীতে তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
×
×

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩ | ১১:৪৮ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ | ১১:৪৯

রাজশাহীতে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  এসময় বাতাসে আর্দ্রতা ছিল ২৮ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল মাত্র ১৩ শতাংশ।

বাতাসে আর্দ্রতা কম থাকায় শুষ্ক ও উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে সর্বত্র।  এতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। ঘর থেকে বের হলেই তীব্র দাবদাহে শরীর পুড়ে যাওয়ার অনুভূতি হচ্ছে। শুষ্ক আবহাওয়ার কারণে চোখ-মুখ-ঠোঁট শুকিয়ে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাজীব খান জানান, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরো কয়েকদিন চলবে। আাগামী ১০ দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই। বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত দাবদাহ চলবে।

এদিকে দাবদাহে সাধারণ খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। প্রচণ্ড গরমেও জীবিকার তাগিদে তারা কাজে বের হচ্ছেন। তবে গরমে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় কর্মজীবী মানুষের দুর্ভোগ বাড়লেও কমেছে আয়।

আরও পড়ুন

×