ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

১৫ হাজার নারী পেলেন এমপি এনামুলের ঈদ উপহার

১৫ হাজার নারী পেলেন এমপি এনামুলের ঈদ উপহার
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ০৯:৫২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ০৯:৫২

১৫ হাজার নারীকে ঈদের শাড়ি উপহার দিয়েছেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। ঈদে নতুন শাড়ি পেয়ে হাসি ফুটেছে এসব অসহাস ও দুঃস্ত নারীদের মুখে।

শনিবার সকালে সংসদ সদস্য এনামুল হকের শিকদারি এলাকার সালেহা ইমারত কোল্ড স্টোরেজের বাড়ির সামনে শাড়ি বিতরণ শুরু হয়। ভোর থেকেই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার নারীরা এসে ঈদ উপহার শাড়ি নিতে জড়ো হন। পরে সাংসদ এনামুল হক, তার স্ত্রী তহুরা হকসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা তাদের হাতে শাড়ি তুলে দেন।

এনামুল হক বলেন, ২০০৮ সালে সংসদ সদস্য হবার কয়েক বছর আগে থেকেই এলাকার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহারের শাড়ি বিতরণ করে আসছি। এই উপহার দিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করেন।

তার স্ত্রী তহুরা হক বলেন, এলাকার হতদরিদ্র মানুষগুলোর প্রত্যাশা থাকে ঈদ উপহারের। আমাদেরও ভালো লাগে উপহার দিতে। সেই ভাললাগা থেকেই আমরা পরিবারের পক্ষ থেকে উপহার তুলে দেই। 

এদিকে শাড়ি নিয়ে হাসিমুখে দলে দলে বাড়ই ফিরে গেছেন নারীরা। শামীমা খাতুন নামের এক নারী উপহার পেয়ে বলেন, নতুন শাড়ি পেয়ে খুবই ভাল লাগছে। 

আরও পড়ুন

×