ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে বৃদ্ধের মৃত্যু

রাঙ্গুনিয়ায় শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে বৃদ্ধের মৃত্যু
×

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ২৩:৪২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ৭০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে পোমরা ইউনিয়নের নিজ বাড়িতে তিনি মারা যান।

পরিবার বলছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। কয়েক বছর ধরে তার শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার বিকেলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে বাড়িতে নেবুলাইজ করা হয়। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় স্থানীয় চিকিৎসক তাকে চট্টগ্রাম সংক্রামকব্যাধি হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। মৃতের পরিবারে বিদেশ ফেরত কিংবা সংস্পর্শে যাওয়ার কোনো ইতিহাস নেই। বুধবার সকালে তাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব পালিত বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ওই রোগীর বিষয়ে আমরা খবর নিয়েছি। যতটুকু জেনেছি- কয়েক বছর ধরে তার হৃদরোগ ও শ্বাসকষ্ট ছিল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলেই ধারণা করছি। তারপরও বিষয়টি চট্টগ্রাম কন্ট্রোলরুমে জানানো হয়েছে। কারণ, স্থানীয় লোকজন করোনা সন্দেহ করে উপজেলা প্রশাসনকে জানিয়েছিল।'

উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে আমাকে জানিয়েছেন। আমি তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দেখতে বলেছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।'

আরও পড়ুন

×