কোটালীপাড়ায় ৫শ’ চা বিক্রেতার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
চা বিক্রেতাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ- সমকাল
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০০:০৯
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৫শ’ চা বিক্রেতার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান উপজেলার বিভিন্ন সড়কের পাশের হাট-বাজারের ৫শ’ চা বিক্রেতার দোকানে দোকানে গিয়ে চাল, ডাল, তেল, লবণ,পেঁয়াজ, মরিচসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
এস এম মাহফুজুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে চা বিক্রেতাদের দোকান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে। তাই সরকার এসব চা বিক্রেতাদের কথা চিন্তা করে এদেরকে খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করছে। এরই অংশ হিসেবে আজ আমরা প্রথম পর্যায়ে দোকানে দোকানে গিয়ে ৫শ’ চা বিক্রেতাকে খাদ্যসামগ্রী পৌঁছে দিলাম। এসব বিক্রেতাকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখবে।
- বিষয় :
- করোনাভাইরাস
- চা বিক্রেতা
- খাদ্যসামগ্রী বিতরণ
