ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্টাফ হোম কোয়ারেন্টাইনে

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্টাফ হোম কোয়ারেন্টাইনে
×

গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০৮:৪৮

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আফরোজা খানম ও মেডিকেল টেকনোলজিস্ট মো. হাসান মিয়া গত রোববার থেকে জ্বর,হাঁচি কাশি নিয়ে হোম-কোয়ারেন্টাইনে রয়েছেন। 

হাসান মিয়াকে গত মঙ্গলবার তার নমুনা পরীক্ষার জন্য জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তাসলিমা আনাম বুধবার দুপুরে জানান, প্রতিবেদন পাওয়ার পর ও শাররীক অবস্থা বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আফরোজা খানম সমকালকে জানান, তার শাররীক অবস্থা উন্নতির দিকে, তিনি নিজ বাড়িতেই রয়েছেন। হাসান মিয়া জানান, প্রতিবেদন পেলে কর্তৃপক্ষের সিন্ধান্তের আগ পর্যন্ত তিনি বাড়িতেই অবস্থান করবেন।


আরও পড়ুন

×