ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগ

ঈশ্বরদীতে পত্রিকা বিক্রেতাদের মাঝে খাদ্য সামগ্রী ও পিপিই বিতরণ

ঈশ্বরদীতে পত্রিকা বিক্রেতাদের মাঝে খাদ্য সামগ্রী ও পিপিই বিতরণ
×

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০৮:৪৯

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা বিক্রেতাকে চাল-আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং একটি করে পিপিই দিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ।

সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার উদ্যোগে বুধবার সকালে সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় হা-মিম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. ফজলুল হক, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সংগঠক আফছার আলী, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আরকে বাবু, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম, শেফালী পত্রিকা বিতানের ম্যানেজার সামসাদ আহমেদ চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ আয়োজনে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম লিটন ও চিসিং বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন তুহিন।

আরও পড়ুন

×