ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

উল্লাপাড়ায় ঘুরে বেড়াচ্ছে বেওয়ারিশ ঘোড়াটি

উল্লাপাড়ায় ঘুরে বেড়াচ্ছে বেওয়ারিশ ঘোড়াটি
×

বেওয়ারিশ ঘোড়া

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ১০:৫৫

গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে একটি ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। ঘোড়াটি বর্তমানে গ্রামের মজনু খন্দকারের ছেলে সাগরের হেফাজতে রয়েছে। 

গ্রামের লোকজন জানান, গত ২৭ মার্চ সকালে ঘোড়াটিকে সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের মাঠে মুক্ত অবস্থায় ঘাস খেতে দেখা যায়। এরপর থেকেই ঘোড়াটি গ্রামের আশপাশেই অবস্থান করছিল। পরে এটি গ্রামের বাসিন্দা সাগরের হেফাজতে দেওয়া হয়। ঘোড়াটির মালিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। 

সাগর জানান, তিনি ঘোড়াটিকে প্রতিপালন করছেন। তবে ঘোড়াটির যে পরিমাণ খাবার দেওয়া প্রয়োজন তিনি তা দিতে পারছেন না। ঘোড়াটির স্বাস্থ্য কিছুটা খারাপ হয়ে গেছে। 

সাগর আরও জানান, ঘোড়াটির সামনের একটি পায়ে সমস্যা আছে। ঘোড়াটি একটু খুঁড়িয়ে চলে। 

তিনি ঘোড়ার মালিককে খুঁজছেন বলে জানান।


আরও পড়ুন

×