ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

স্কয়ারের উদ্যোগ

পাবনায় সুশৃঙ্খল ত্রাণ বিতরণ

পাবনায়  সুশৃঙ্খল ত্রাণ  বিতরণ
×

বৃহস্পতিবার পাবনার সুজানগরে স্কয়ারের উদ্যোগে এ রকম সুশৃঙ্খলভাবেই স্বল্প আয়ের পাঁচ হাজার মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে- সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ১১:৪০ | আপডেট: ০২ এপ্রিল ২০২০ | ১১:৪২

করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে অসহায়দের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্কয়ার গ্রুপ। এ উপলক্ষে পাবনার সুজানগরের পাঁচ হাজার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। বৃহস্পতিবার নিজামউদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা পরিষদের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংশ্নিষ্টরা জানান।

প্রতিটি পরিবারে সদস্যদের তালিকা তৈরি করে তাদের চাহিদামতো পাঁচ দিনের সমপরিমাণ চাল, তেল, ডাল, আটা, আলু, চিনি ও সাবান বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে সবাইকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এই কর্মসূচি সঠিকভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাবাসসুম, সুজানগর থানার ওসি বদরুদ্দোজা প্রমুখ।

আরও পড়ুন

×