নিম্ন আয়ের মানুষের পাশে `অ্যাসোসিয়েশন অব ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট সৈয়দপুর`
নীলফামারী সংবাদদাতা
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ১০:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নীলফামারীর সৈয়দপুরে 'অ্যাসোসিয়েশন অব ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট সৈয়দপুর'র আয়োজনে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে করোনাভাইরাসের কারণে আটকে পড়া এসব মানুষের এই সামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, তেল, লবণ ও সাবান।
অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এজাজুল হক বলেন, আমরা আর্ত মানবতার সেবায় এগিয়ে এসেছি। জানি এতেও শ্রমজীবী দরিদ্র মানুষের খুব বেশি উপকোর হবে না। এর কারণ হলো করোনা ভাইরাসের কারণে আসলে কতদিন মানুষ কর্মবিমূখ থাকবেন তা বলা যাচ্ছে না। তাই সহযোগিতার হাত বাড়াতে আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা চালাচ্ছি। খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও তারা ১৫ টি হট লাইন চালু করেছেন যা দ্বারা দিন রাত ২৪ ঘন্টা মানুষের সেবা দেওয়া হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট
সৈয়দপুরের সাধারণ সম্পাদক ডা. আতিকুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
