ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

করোনা: কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে যাত্রী পারাপার বন্ধ

করোনা: কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে যাত্রী পারাপার বন্ধ
×

করোনার সংক্রমণ এড়াতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে যাত্রী পারাপার বন্ধ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ২০:১৮ | আপডেট: ০৪ এপ্রিল ২০২০ | ২২:২১

করোনার সংক্রমণ এড়াতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করেছে মাদারীপুর জেলা প্রশাসক।

রোববার সকাল থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।

তিনি জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াত করেন। করোনা প্রতিরোধে সরকার ছুটি ঘোষণা করার পরে হাজার হাজার কর্মজীবী মানুষ বাড়িতে ফেরেন। তারা গত দুইদিন ধরে কর্মস্থলে যোগ দিতে এই নৌরুট ব্যবহার করছেন। এতে বাড়ছে করোনার ঝুঁকি। এমতাবস্থায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত আসার পরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। 

তবে, জরুরি প্রয়োজনে ২ থেকে ৩টি ফেরি চালু রাখা হবে জানিয়ে তিনি বলেন, এই ফেরি দিয়ে শুধু অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপার করা হবে। 

এদিকে পরিস্থিতি মোকাবিলায় ঘাট এলাকায় নিয়োগ দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।

ওয়াহিদুল ইসলাম আরও জানান, সকাল থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে। যাতে করে কোনো যাত্রী ঘাট পর্যন্ত পৌঁছাতে না পারে।


আরও পড়ুন

×