ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

নিষিদ্ধ সময়ে মাছ শিকারের দায়ে ছয় জেলের দণ্ড

নিষিদ্ধ সময়ে মাছ শিকারের দায়ে ছয় জেলের দণ্ড
×

দণ্ডপ্রাপ্ত ছয় জেলে

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০০:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নিষিদ্ধ সময়ে মাছ শিকারের দায়ে লক্ষ্মীপুরের কমলনগরে ছয় জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন তাদের এ দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার চরকালকিনি এলাকার ইউছুফ মাঝি, জাকের হোসেন, মো. রুবেল, আনোয়ার হোসেন, চরমার্টিন এলাকার মো. মোক্তার ও চরজগবন্ধু এলাকার জাহাঙ্গীর মাঝি।

উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস জানান, মেঘনা নদীতে মাছ শিকারের সময় শনিবার সন্ধ্যায় ওই ছয় জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জেলেদের দণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকার মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছেন। এ অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।  

আরও পড়ুন

×