ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

কার্ভাড ভ্যানচাপায় প্রাণ গেল একজনের

কার্ভাড ভ্যানচাপায় প্রাণ গেল একজনের
×

 চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০১:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামের সাতকানিয়ায় কার্ভাড ভ্যানের চাপায় ১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন। রোববার সকাল ১১টার দিকে উপজেলার নয়াখালের মুখ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীয়া জানায়, সকালে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে কেরানীহাটের দিকে যাচ্ছিল। যানটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল মুখ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কার্ভাডভ্যান রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে  ১ জন নিহত ও অপর ১জন আহত হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়াছির আরাফাত জানান, হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। কার্ভাড ভ্যানটি জব্দ করা হয়েছে।


আরও পড়ুন

×