ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

নোয়াখালীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৯

নোয়াখালীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৯
×

আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে -সমকাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০১:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নোয়াখালীর সদর উপজলোর র্পূব চরমটুয়া ইউনয়িনের চর কাউনয়িা গ্রামে আধপিত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষরে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংর্ঘষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক নারীসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। শনবিার রাত সাড়ে ৯টার দকিে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সুধারাম মডল থানার ওসি টমাস বড়ুয়ার নেতৃত্বে একদল পুলশি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সন্ত্রাসী ছাত্তার ও মোকাররম গ্রুপরে মধ্যে সংঘর্ষের ওই ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়তিদরে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। আহতদের রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চর কাউনয়িা গ্রামে র্দীঘদিন ধরে মোকারম ও আকরাম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। শনবিার রাতে মোকাররমের লোকজন ছাত্তারের অনুসারী আকরামরে বাড়িতে হামলা চালায়। এরপরই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। 

ঘটনার পর থেকে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। রোববার দুপুর পর্যন্ত সংঘর্ষের ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

আরও পড়ুন

×