ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
×

আমিন খান হৃদয়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০১:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পাবনার ঈশ্বরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমিন খান হৃদয় (২২) নামে এক  ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে তিনি গুলিবিদ্ধ হন। আমিন উপজেলার মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি মুলাডুলি ইউনিয়নের খাঁ পাড়া গ্রামের ডা. স্বপন হোসেনের ছেলে।
আমিনের পারিবারিক সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামে নানাবাড়িতে অবস্থানকালে শনিবার রাতে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
গুরুতর আহত অবস্থায় আমিনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি মালিথা জানান, হৃদয়ের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×