ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

গোপালগঞ্জে করোনার লক্ষণ নিয়ে এক ব্যক্তি আইসোলেশনে

গোপালগঞ্জে করোনার লক্ষণ নিয়ে এক ব্যক্তি আইসোলেশনে
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০২:০৭ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০ | ০২:১৫

গোপালগঞ্জে করোনার লক্ষণ নিয়ে আসা এক ব্যক্তিকে (৩৫) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টায় তিনি সামান্য জ্বর, গলাব্যাথা ও  শ্বাসকষ্ট নিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেলে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।
তিনি শহরের ইসলামপাড়ার একটি ভাড়া  বাড়িতে বসবাস করেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত রয়েছেন।
ওই ব্যক্তির পরিবারিক সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে আইসোলেশনে থাকা ওই ব্যক্তির পাতলা পায়খানা হয়। পরে তা ভালো হয়ে যায়। এরপর তার শরীরে সামান্য জ্বর দেখা দেয় । শনিবার রাতে  জ্বরের সাথে শ্বসকষ্ট শুরু হলে তাকে হাসপতালে ভর্তি করা হয়। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.অসিত কুমার মল্লিক জানান, ওই রোগীর ৩ দিনের জ্বরের ইতিহাস আছে। পাশাপাশি গলাব্যাথা, শ্বাসকষ্টও রয়েছে । এ কারণে তাকে আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  তিনি বলেন, আমাদের টেকনিশিয়ান ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠিয়েছেন।
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, আইসোলেশনে থাকা ওই ব্যক্তির নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×