সোনারগাঁয়ে জ্বর- সর্দিতে এক ব্যক্তির মৃত্যু
প্রতীকী ছবি সমকাল
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০২:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সোনারগাঁয়ের কাঁচপুরে জ্বর- সর্দিতে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে । রোববার সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
মৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি। এদিকে, ওই ব্যক্তির মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, জ্বর-সর্দি নিয়েই ওই ব্যক্তি কাচঁপুর ইউনিয়নের সেনপাড়া মসজিদে নামাজ আদায় করতেন। এলাকার অনেকে তাকে ওই অবস্থায় মসজিদে আসতে নিষেধও করেন। এরই মধ্যে সকালে ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর পর বিভিন্ন স্থানে পরিবারের লোকজন ফোন করলেও কেউ সামনে আসছেন না।
কাঁচপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন জানান, ওই ব্যক্তির মৃত্যুর আগে সর্দি কাশি ছিল বলে শুনেছি। লোকজন পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, ওই ব্যাক্তির ৫ বছর ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন। তাই ওই এলাকা লকডাউনের প্রয়োজন নেই।
