ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

জয়পুরহাটে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত

জয়পুরহাটে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত
×

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৩:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জয়পুরহাটের কালাইয়ে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় আফির হোসেন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দেওগ্রাম-পুনট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন কালাই উপজেলার পুনট পাঁচপাইকা গ্রামের সুলতান মাহমুদের ছেলে।
কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান জানান, আরিফ স্কুলের মাঠে খেলাধুলা শেষে বাড়ি ফেরার উদ্দেশে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যান পশ্চিম দিক থেকে এসে আরিফকে ধাক্কা দিলে সে মাটিতে পরে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    
 













 


আরও পড়ুন

×