করোনা সন্দেহে ১০ জনের নমুনা রামেক হাসপাতালে
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৩:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা আক্রান্ত সন্দেহে নাটোর জেলা থেকে ১০ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরুর পর রোববার প্রথমবারের মত নাটোর জেলা থেকে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হল।
রোববার দুপুরে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান,গত ২৪ ঘন্টায় জেলার মোট ১০ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে। বিভাগ কর্তৃপক্ষ ফলাফল জানতে আজ সন্ধ্যা ৬টায় যোগাযোগ করতে বলেছে। তিনি বলেন, পরীক্ষার ফলাফল নেতিবাচক হলে রামেক কর্তৃপক্ষ সরাসরি জানাবে এবং পজিটিভ হলে আইইডিসিআর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে গত ২৪ ঘন্টায় নাটোরে ৭১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
