চাল মজুদ রাখায় শাহজাদপুরে আ.লীগ নেতাকে জরিমানা
সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৪:২০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
অতিরিক্ত চাল বাড়িতে মজুদ রাখার দায়ে সিরাজগঞ্জের শাহাজাদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চালের ডিলার ফজলুল হককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে নরিনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফজলুল হককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার বাড়িতে রাখা ৮০ বস্তা চালও জব্দ করা হয়।
শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ হোসেনের নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমানও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন।
শাহজাদপুরের সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মাসুদ হোসেন জানান, করোনা পরিস্থিতিতে অতিরিক্ত মুনাফার আশায় ‘চাল’ কালোবাজারে বিক্রির উদ্দ্যেশে অবৈধভাবে মজুদ রাখার দায়ে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর (৬) ধারায় ফজলুল হককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার নিয়ন্ত্রণে রাখা ৮০ বস্তা চাল জব্দ করা হয়েছে।
