মাগুরায় করোনা সন্দেহে ৫ জনের নমুনা সগ্রহ, বাড়ি লকডাউন
প্রতীকী ছবি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৫:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের উপসর্গ থাকায় মাগুরায় পাঁচজন রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার ওইসব রোগীর নমুনা পরীক্ষার জন্য ইনন্সিটিউট অব পাবলিক হেলথ-এ (আইপিএ) পাঠানো হয়েছে। একই সঙ্গে এ সব রোগীর বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।
জেলার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা সমকালকে এ তথ্য জানান।
তিনি জানান, মাগুরায় সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের প্রাথমিকভাবে চিকিৎসক সেবা প্রদানের জন্য জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ অন্য তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-বহিঃবিভাগে পৃথক চারটি সেন্টার খোলা হয়েছে। এখানে কর্তরত চিকিৎসকরা নিজেদের সুরক্ষা করে এ সব রোগীর চিকিৎসা সেবা প্রদান ও পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে কোন রোগীর করোনা সন্দেহ হলে তা নিশ্চিত হতে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।
সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, রোববার পর্যন্ত করোনার উপসর্গ থাকায় মাগুরা ২৫০ শয্যা হপাতাল থেকে ২ জন ও শ্রীপুর, শালিখা এবং মহম্মদুপুর থেকে ১ জন করে মোট ৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইপিএ-তে পাঠানো হয়েছে। তবে এখনও এগুলোর রিপোর্ট আসেনি। একই সঙ্গে এ সব রোগীর বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। এ বিষয়ে এলাকায় সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।
