ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

পটুয়াখালীতে ২০ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিট চালু

পটুয়াখালীতে ২০ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিট চালু
×

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৫:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পটুয়াখালীতে করোনাভাইরাস মোকাবিলায় ২০ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিটের কার্যক্রম চালু হয়েছে।

শহরের অদূরে বসাক বাজারস্থ এলাকায় অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান কোডেকের রেস্ট হাউজকে এই উদ্যোগে ব্যবহার করা হচ্ছে। জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী রোববার সকালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিটের কার্যক্রম চালুর ঘোষণা দেন।

এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিনসহ কোডেক কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, কোন পরিবারে কারোনাভাইরাস শনাক্ত হলে তাদের পরিবারের অন্য সদস্যদের এই প্রাতিষ্ঠানিক
কোয়ারেন্টাইনে রাখা হবে। কোয়ারেন্টাইনে অবস্থান করা ব্যক্তিদের সকল ধরনের সুযোগ- সুবিধা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

×