ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ঝিনাইগাতীতে করোনা সন্দেহে কিশোরের নমুনা সংগ্রহ

ঝিনাইগাতীতে করোনা সন্দেহে কিশোরের নমুনা সংগ্রহ
×

সীমান্ত অঞ্চল প্রতিনিধি (শেরপুর)

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৭:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ১৫ বছরের এক কিশোরের নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন দোলা সাংবাদিকদের জানান, ঘাগড়া দক্ষিণপাড়া গ্রামের ওই কিশোর ঢাকার আশুলিয়ায় থাকতো। কয়েকদিন আগে তার জ্বর, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট হওয়ায় আশুলিয়ায় চিকিৎসা করতে না পারায় শনিবার সে বাড়িতে চলে আসে। পরে এলাকাবাসী করোনা আতঙ্কে প্রশাসনকে এ বিষয়ে জানালে তার নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, সকালে ওই গ্রামে গিয়ে কিশোরের রক্ত সংগ্রহ করে ময়মনসিংহে পরীক্ষা করার জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে সে করোনায় আক্রান্ত কি-না। আপাতত তাকে ঘর থেকে বের না হতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×