ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

চাঁদপুর থেকে চাটমোহরে ফেরা ২২ শ্রমিক কোয়ারেন্টাইনে

চাঁদপুর থেকে চাটমোহরে ফেরা ২২ শ্রমিক কোয়ারেন্টাইনে
×

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৭:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের দু’টি গ্রামের ২২ জন ইটভাটা শ্রমিক রোববার নিজ গ্রামে ফিরে আসায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান গ্রাম দুটিতে মাইকিং করে ওই শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়া তাদের বাড়ি বাড়ি গ্রাম পুলিশ পাঠিয়ে সতর্ক করা হচ্ছে।

স্থানীয়রা জানান,  এসব শ্রমিক চাঁদপুরের মতলব উপজেলার নন্দলালপুর এলাকায় একটি ইটভাটায় কাজ করতেন। তাদের বাড়ি উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নবীন ও চরনবীন গ্রামে। করোনা ভাইরাসের কারণে ইটভাটায় কাজ বন্ধ হয়ে যাওয়ায় রাতে একটি ট্রাক ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রোববার সকালে চাটমোহরে পৌঁছান তারা। তাদের আসার খবর এলাকায় জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রামের একাধিক ব্যক্তি জানান, এলাকার লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীদের জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, খবর পাওয়ার পরই ইউনিয়ন চেয়ারমানকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন জানান, বিষয়টি জানার পরই গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। মাইকিং করে ওই ২২ শ্রমিককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মানলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

×