ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের কঠোর অবস্থান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের কঠোর অবস্থান
×

ছবি: সমকাল

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৭:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সারাদেশে যখন করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে তখন গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন হাইওয়ে পুলিশ সদস্যরাও। তেমনি কুমিল্লা ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের সদস্যরাও জীবনের ঝুঁকি নিয়ে রোববার সকাল থেকে দেশের প্রধান জাতীয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৩ কিলোমিটার অংশে কঠোর অবস্থানে রয়েছে। এ সময় যানচলাচল নিয়ন্ত্রণসহ অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষদেরও ঘরে ফেরাতে মাইকিং করে পুলিশ।

সরেজমিন ঘুরে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটিতে এমনিতেই সবসময় যানবাহনের চাপ থাকে। সাম্প্রতিক সময়ে পৃথিবীব্যাপী করোনার প্রভাব বাড়ায় সরকার করোনার বিস্তার রোধে নানামুখী পদক্ষেপ নেয়। এরই অংশ হিসেবে যাত্রীবাহী যানচলাচল বন্ধ করে দেয়। তবে পণ্যবাহী যানচলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দেয়। এদিকে যাত্রীবাহী যানচলাচল বন্ধ হলেও মানুষ নিত্য প্রয়োজনে ঘর থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পণ্যবাহী গাড়িতে যাতায়াত করা শুরু করলে সরকার পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, লরি, কন্টেইনার বা পিকআপে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে। সরকারি দায়িত্ব পালনে রোববার সকাল থেকে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের সদস্যরা মহাসড়কের থানার অধীন ৩৪ কিলোমিটার অংশের লালবাগ, পদুয়ারবাজার, নন্দনপুর (কোটবাড়ি বিশ্বরোড), আলেখারচর, ময়নামতি সেনানিবাস, নিমসার বাজার, চান্দিনা বাগুড় বাস ষ্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল দেওয়া শুরু করে। এ সময় হাইওয়ে পুলিশ সদস্যরা যাত্রীবাহী যানচলাচল বন্ধসহ পণ্যবাহী যানচলাচল স্বাভাবিক এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনে কঠোর অবস্থান গ্রহন করে। হাইওয়ে পুলিশ সদস্যরা একই সময় মাইকযোগে অপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া লোকজনদের ঘরে অবস্থানের আহ্বান জানায়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, হাইওয়ে পূর্বাঞ্চল (পুর্ব) কুমিল্লার পুলিশ সুপার নজরুল ইসলাম স্যারের নির্দেশে মহাসড়কের আমাদের থানাধীন ৩৪ কিলোমিটার অংশের কুমিল্লার সদর দক্ষিণের লালবাগ ফুটওভার ব্রীজ থেকে চান্দিনা ফুটওভার ব্রীজ পর্যন্ত অংশে যাত্রীবাহী যানচলাচল বন্ধের সাথে পণ্য ও ব্যক্তিগত যানবাহনে যাত্রীবহনে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছি।

তিনি বলেন, এ লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ছ্ড়াাও মাইকিং করা হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগে খাবার বিতরণসহ অর্থিক সাহায্য করে যাচ্ছি। অতীতের মত দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় পুলিশের অন্যান্য ইউনিটের মত হাইওয়ে পুলিশ সদস্যরাও নিয়োজিত থাকবে।

আরও পড়ুন

×