ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

হাসপাতাল থেকে পালালেন সন্দেহভাজন করোনা রোগী

হাসপাতাল থেকে পালালেন সন্দেহভাজন করোনা রোগী
×

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৭:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা অবজারভেশন ওয়ার্ড থেকে পালিয়ে গেছেন  ৫০ বছর বয়সী এক ব্যক্তি। রোববার সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। 

রোববার সকালে ব্যক্তিটির পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। তিনি জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে অবজারভেশন ওয়ার্ড (সাবেক ক্যাজুয়ালিটি ওয়ার্ড) করোনা সন্দেহে ভর্তি করান। পরে করোনা সন্দেহে বিকেলে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ফৌজদারহাট বিআরটিআইডিতে পাঠানো হয়। 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, বিকেলে চট্টগ্রাম ফৌজদারহাট বিআরটিআইডি দল স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। তিনি অবজারভেশন ওয়ার্ড (সাবেক ক্যাজুয়ালিটি ওয়ার্ড) করোনা সন্দেহে ভর্তি ছিলে। সন্ধ্যা ৭ টার দিকে তিনি অবজারভেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান। তাকে খোঁজা হচ্ছে।

আরও পড়ুন

×