খুলনায় বিকেল ৫টার পর বাজার-মুদি দোকান বন্ধের নির্দেশ
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৮:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে খুলনায় প্রতিদিন বিকেল ৫টার পর বাজার ও মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নিত্যপণ্যের এসব বাজার-দোকান প্রতিদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব ফলপ্রসূভাবে নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা জেলা ও মহানগরীতে বিকেল ৫টার পর নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দোকান, সকল বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। তবে ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক এর আওতামুক্ত থাকবে।
তবে নগরীর রূপসা সন্ধ্যা বাজার ও কেসিসি সন্ধ্যা বাজার রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
