ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

মাগুরায় ওষুধের দোকান ছাড়া সন্ধ্যার মধ্যে সব বন্ধের নির্দেশ

মাগুরায় ওষুধের দোকান ছাড়া সন্ধ্যার মধ্যে সব বন্ধের নির্দেশ
×

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৯:০১ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০ | ১১:০০

মাগুরায় ওষুধের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। রোববার এ আদেশ দিয়ে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনার বর্তমান পরিস্থিতিতে হাট-বাজারসহ কাঁচাবাজারের জনসমাগম এড়াতে জেলা প্রশাসকের কার্যালয়ে সেনা বাহিনী, পুলিশ, স্বাস্থ্য বিভাগসহসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সংক্ষিপ্ত মতবিনিময় হয়। সেখানে বিশেষ করে হাট-বাজারসহ কাঁচা বাজারে সকাল থেকে রাতের দীর্ঘ সময়ের ভিড় ও জনসমাগম এড়াতে কেনা কাটার সময়সীমা সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নির্ধারণের সুপারিশ তুলে ধরা হয়। এ সুপারিশের আলোকে রোববার থেকে ওষুধের দোকান ব্যতীত নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান ও ছোট-বড় হাট বাজারের কেনা-বেচা সন্ধ্যা ৬ টার মধ্যে শেষ করার নিদের্শ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। একইভাবে সরকারি নিদের্শনা অনুযায়ী পরিবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত শপিংমল, ছোট বড় মার্কেট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আগের মতোই বন্ধ থাকবে। একই সঙ্গে সন্ধ্যা ৬ টার পর ঘরের বাইরে জনসাধারণের চলাচল সংরক্ষিত রাখার আহবান জানানো হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, ‘জনস্বার্থেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশেষ করে হাটসহ কাঁচা পণ্য কেনাবেচার বাজারগুলো সন্ধ্যার পর খোলা থাকায় সামাজিক দূরত্ব বজায় না থাকাসহ জনসমাগম এড়ানো যাচ্ছে না। এ কারণে সন্ধ্যা ৬ টার পর ওষুধর দোকান ব্যতীত সব প্রতিষ্ঠান বন্ধ রাখার এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে’।

আরও পড়ুন

×