করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে পালায়ন!
ফাইল ছবি
ইন্দুরকানী (পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০০:১০ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ০৬:৪৩
পিরোজপুরের ইন্দুরকানীতে করোনার উপসর্গ সন্দেহে একটি বাড়ি লকডাউন করে রেখেছে পুলিশ ।
রোববার রাতে উপজেলার ইন্দুরকানী গ্রামে ওই বাড়িটি লকডাউন করে করা হয়।
দুই দিন আগে ওই বাড়ির একজন জ্বর, শ্বাসকষ্ট ও সর্দি নিয়ে পিরোজপুর জেলা হাসপাতাল যান। প্রাথমিক পরীক্ষা শেষে তাকে হাসপাতালে আইসোলেশনে থাকতে বলা হয়। কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে না পেয়ে বিষয়টি ইন্দুরকানী থানায় জানায়। থানা পুলিশ পরে রাতে তাকে বাসায় খুঁজে পায় এবং আটকে রাখে।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে পরীক্ষা নিরীক্ষার জন্য ওই ব্যক্তিকে পিরাজপুর জেলা হাসপাতালে পাঠান।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত ) মাহবুবুর রহমান জানান, হাসপাতাল থেকে চলে আসায় ওই ব্যক্তিকে বাড়িতে আটক রাখা হয় এবং বাড়ির সবার চলাচল সীমিত করা হয়েছে।
