রুমায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০১:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বান্দরবানের রুমায় লুসাইমং মারমা (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার পাইন্দু ইউনিয়নে বাগান পাড়া এলাকার একটি ঝর্ণা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লুসাইমং মারমা পাইন্দু ইউনিয়নের পাইন্দু মৌজার হেডম্যান (মৌজা প্রধান) মংচউ মারমার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত লুসাইমং মারমা শুক্রবার বিকালে ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাননি পরিবারের সদস্যরা । রোববার দুপুরে পাইন্দু ইউনিয়নের কয়েকজন লোক নিজেদের জুম ক্ষেতে যাওয়ার পথে বাগান পাড়া এলাকার একটি ঝর্ণার পাশে এক যুবকের গলাকাটা লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তা পুলিশে খবর দেয়া হলে রাতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
রুমা থানার ভারপ্রাপ্ত মো. আবুল কাসেম চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
