ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

উল্লাপাড়ায় গৃহবধূ আইসোলেশনে

উল্লাপাড়ায় গৃহবধূ আইসোলেশনে
×

গৃহবধূর নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০১:৩৪ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ০১:৫২

করোনা উপসর্গ নিয়ে ববিতা খানম (২৬) নামের এক গৃহবধূকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। 

রোববার রাতে সর্দি,কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, সোমবার ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ববিতা খানম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডা. আলামিনের স্ত্রী এবং উপজেলার বামন ঘিয়ালা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

×