ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

শিক্ষককে বাঁচাতে মধ্যরাতে রক্ত দিলেন এমপি আজিজ ও তার স্ত্রী

শিক্ষককে বাঁচাতে মধ্যরাতে রক্ত দিলেন এমপি আজিজ ও তার স্ত্রী
×

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০২:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিরাজগঞ্জের তাড়াশের একজন শিক্ষকের জীবন বাঁচাতে রক্ত দিয়েছেন সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ ও তার স্ত্রীক ।

সোমবার বিকেলে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল (বারডেম)’র  ৩য় তলার ১০ নং বেডে অসুস্থ তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের আদর্শ প্রধান শিক্ষক আব্দুস সালাম হার্টের ৭টি ব্লক নিয়ে ওপেন হার্ট সার্জারির জন্য ভর্তি হন ।

এ সময় তার ৬ ব্যাগ রক্তের জন্য তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন।  সোমবার রাত ১১ টার দিকে তার আবেগঘন স্ট্যাটাসটি সিরাজগঞ্জের -৩ আসনের এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজের নজরে আসে। পরে স্ত্রী সহ এমপি আজিজ হাসপাতালে গিয়ে রক্ত দেন। 

এমপি আজিজ ও তার স্ত্রীর রক্ত দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফেসবুকে অনেকেই প্রশংসা করেন। 


আরও পড়ুন

×