ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

করোনার আতঙ্কের মধ্যেই জন্ম নিল পদ্মা মেঘনা যমুনা

করোনার আতঙ্কের মধ্যেই জন্ম নিল পদ্মা মেঘনা যমুনা
×

জন্ম নেওয়া তিন নবজাতক- সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৩:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই পাবনায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছন এক নারী।

রোববার রাতে শহরের যমুনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনোষ্টিক সেন্টারে জন্ম নেওয়া এই তিন কন্যার নাম পদ্মা মেঘনা যমুনা। তিন নবজাতক ও তাদের মা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের নুরুদ্দিনপুর গ্রামের ইমরাম হোসেনের স্ত্রী আমেনা খাতুন গত শনিবার প্রসব বেদনা নিয়ে যমুনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনোষ্টিক সেন্টারের ভর্তি হন।

রোববার রাতে সিজারিয়ানের মাধ্যমে তিনি তিন কন্যা সন্তানের জন্ম দেন। পাবনার বিশিষ্ট গাইনি চিকিৎসক ডা. কাজী নাহিদা আক্তার লিপি এই সিজারিয়ান অপারেশন করেন।

তিন জমজ সন্তানের মা আমেনা খাতুন সমকালকে বলেন, সারা পৃথিবীতে করোনাভাইরাসের সংক্রমণে সময় বাচ্চা প্রসব হবে। তাই নিয়ে অনেক চিন্তায় ছিলাম। কিন্তু আল্লার রহমতে খুব সুন্দরভাবে বাচ্চাদের জন্ম হয়েছে।

চিকিৎসক ডা. কাজী নাহিদা আক্তার লিপি জানান, বাচ্চারা এবং মা খুব ভালো আছে।


আরও পড়ুন

×