ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

পিরোজপুরে করোনা সন্দেহে এক ব্যক্তির নমুনা সংগ্রহ

পিরোজপুরে করোনা সন্দেহে এক ব্যক্তির নমুনা সংগ্রহ
×

ইন্দুরকানী (পিরোজপুর ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৪:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পিরোজপুরের ইন্দুরকানীতে করোনা সন্দেহে এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দুই দিন আগে ওই ব্যক্তির জর, সর্দি, শ্বাসকষ্ট দেখা দিলে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসককে দেখান। সেখানে প্রাথমিক পরীক্ষা শেষে তাকে আইসোলেশনে থাকতে বলা হয়। কিন্তু ভয়ে ওই ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ইন্দুরকানী থানায় জানালে রোববার রাতে পুলিশ ওই ব্যক্তির বাসাতেই  তাকে আটকে  রাখে।  
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ  চিকিৎসকসহ ওই রোগীর বাসায় গিয়ে সব কিছু শুনে করোনা পরীক্ষার জন্য তাকে পিরাজপুর জেলা হাসপাতালে পাঠান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক  তার নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠিয়েছেন।  
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত ওই ব্যক্তি ও তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে।


আরও পড়ুন

×