ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

হবিগঞ্জে করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জে করোনার উপসর্গে বৃদ্ধের মৃত্যু
×

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৪:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

হবিগঞ্জের চুনারুঘাটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পানছড়ি আশ্রয়ন প্রকল্পে এ মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে ওই এলাকার সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ রায় দাশ জানান, পানছড়ি আশ্রয়ন প্রকল্পে এক বৃদ্ধ কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল। দুপুরে তিনি তার নিজ বাড়িতে মারা যান। তার মধ্যে করোনার সংক্রমণ ছিল কি-না তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তার নমুনা (স্যাম্পুল) সংগ্রহ করার জন্য ওই বাড়িতে গেছেন। রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।

ইউএনও বলেন, আমরা এখন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে মিটিং করছি। মিটিং শেষে পরবর্তী করণীয় সম্পর্কে জানানো হবে। তবে ইতিমধ্যে ওই এলাকায় মানুষজনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।


আরও পড়ুন

×