ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

আনোয়ারায় তরুণের মৃত্যু, করোনা সন্দেহে ১০ পরিবার লকডাউনে

আনোয়ারায় তরুণের মৃত্যু, করোনা সন্দেহে ১০ পরিবার  লকডাউনে
×

 আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৫:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামের আনোয়ারায় করোনা উপসর্গ নিয়ে ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যুতে আশেপাশের ১০ পরিবারকে সাময়কিভাবে লকডাউন করেছে প্রশাসণ। রোববার রাতে উপজলোর শিলাইগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ওই তরুণ গলা ব্যথা, শ্বাসকষ্ট ও সর্দি-কাশি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
ওই তরুণের মৃত্যুর খবরে রাতেই আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ ও আনোয়ারা থানার অফিসার ইনর্চাজ দুলাল মাহমুদ  মৃতের বাড়ির আশেপাশের  ১০টি পরিবারকে সাময়কিভাবে  লকডাউন করেন। এ ঘটনায় এলাকার সকল সড়ক ও যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।  
আনোয়ারা থানার অফিসার ইনর্চাজ দুলাল মাহমুদ জানান, শ্বাসকষ্টে তরুণের মৃত্যুর ঘটনা শুনে রাতেই তার বাড়ির আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে। লোকজনকে এলাকায় ভিড় না করার ব্যাপারে সতর্ক করা হয়েছে।  তিনি বলেন, পরিবারগুলো প্রশাসণের নজরদারিতে রয়েছে। হাসপাতালসহ উর্ধ্বতন র্কমর্কতাদরেকে বিষয়টি জানানো হয়েছে। তিনি আরও বলেন, মৃত ওই তরুণের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে করোনার  বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ।






আরও পড়ুন

×