ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভাঙ্গায় জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু, নমুনা সংগ্রহ

ভাঙ্গায় জ্বর-শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু, নমুনা সংগ্রহ
×

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৫:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুরের ভাঙ্গায় জ্বর, শ্বাসকষ্ট ও লিভারের সমস্যায় সালাম মাতুব্বর (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। 

তিনি উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া গ্রামের প্রয়াত আইজুদ্দিন মাতুব্বরের ছেলে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন ফকির জানান, জ্বর, শ্বাসকষ্ট এবং লিভারে সমস্যা হওয়ায় তিনি কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। করোনাভাইরাসে তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, কিছুদিন পূর্বে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার রাতে তিনি অসুস্থ হলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।


আরও পড়ুন

×