মাগুরায় করোনা সন্দেহে ৮ জনের নমুনা সংগ্রহ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৫:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনায় আক্রান্তের উপসর্গ থাকায় নতুন ৩ জনসহ মাগুরায় মোট ৮ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ইনন্সিটিউট অফ পাবলিক হেলথ-এ ( আইপিএ) পাঠানো হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব নমুন সংগ্রহ করা হয়।
মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বরের কারণে ২৪ ঘন্টায় নতুন তিনজন সহ করোনা সন্দেহে মোট ৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, এর মধ্যে মাগুরা সদরে ২ জন, শালিখায় ৩ জন, শ্রীপুর ২ জন ও মহম্মদুপু উপজেলায় ১ জন। তবে এখনো রিপোর্ট আসেনি। একই সঙ্গে নমুনা সংগ্রহ করা রেগীদের বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।
