মাগুরায় করোনা সন্দেহে ১৪ জনের নমুনা সংগ্রহ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৫:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা উপসর্গ থাকায় মাগুরায় মোট ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার বিকেল পর্যন্ত এ নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহিত সব নমুনা পরীক্ষার জন্য আইপিএ’তে পাঠানো হয়েছে।
জেলার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বরের কারণে সোমবার সকাল পর্যন্ত করোনা সন্দেহে মোট ৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ইনন্সিটিউট অফ পাবলিক হেলথ-এ ( আইপিএ) পাঠানো হয়েছিল। যার মধ্যে মাগুরা সদরের ২ জন, শালিখার ৩ জন, শ্রীপুরের ২ জন ও মহম্মদপুর উপজেলার ১ জন রয়েছে।
তিনি আরও জানান,, তবে সোমবার বিকেল পর্যন্ত জেলা সদরসহ তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা সন্দেহে আরো ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো আইপিএতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, আগে পাঠনো ৮ জনের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। নমুনা সংগ্রহ করা ১৪ জন সন্দেহভাজন রোগীর বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে বলেও জানান তিনি।
