ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তাড়াশে পোশাক শ্রমিকের মৃত্যু

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তাড়াশে পোশাক শ্রমিকের মৃত্যু
×

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৫:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিরাজগঞ্জের তাড়াশে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের একাধিক উপসর্গ নিয়ে ১৮ বছর বয়সী এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তাড়াশ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহান স্থানীয় লোকজন ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গত ১ এপ্রিল সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরেন ওই পোশাক শ্রমিক।এরপর তার প্রচন্ড গলাব্যথাও দেখা দেয়। একই সাথে পাতলা পায়খানা শুরু হয়। সোমবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই শ্রমিকের স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
উপজেলার নির্বাহী অফিসার আরও জানান, বিষয়টি তাৎক্ষনিকভাবে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে জানানো হয়েছে। সেই সঙ্গে মৃতের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান,  নিহতের নমুনা সংগ্রহ করতে তার বাড়িতে মেডিকেল টিম পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।



আরও পড়ুন

×