ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

বেওয়ারিশ কুকুরের জন্য ভুনা খিচুড়ি নিয়ে ঘুরে বেড়ান তিনি

বেওয়ারিশ কুকুরের জন্য ভুনা খিচুড়ি নিয়ে ঘুরে বেড়ান তিনি
×

রাস্তার পাশের একটি কুকুরকে খাবার দিচ্ছেন সুয়েল -সমকাল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৭:০১ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ০৭:১২

চলমান করোনা সঙ্কটে মানুষের পাশাপাশি মৌলভীবাজার শহরের কুকুরদের খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন এক প্রবাসী। গত দুই দিনে রাস্তায় থাকা বেওয়ারিশ শতাধিক কুকুরকে খাবার খাইয়েছেন তিনি। এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী সুয়েল আহমদ গত ৪/৫ দিন ধরে কনকপুর এলাকার প্রায় ১০০ পরিবারকে প্রতিদিন এক বেলা খাবার দিচ্ছেন বলে জানান।

করোনাভাইরাস সঙ্কট শুরু হওয়ার পর থেকে বিভিন্ন, হোটেল, রেস্তোরা, অফিস-আদালত গত ২৬ মার্চ থেকে বন্ধ রয়েছে। ফলে মৌলভীবাজার শহরসহ বিভিন্ন হাটবাজারে বসবাস করা কুকুরগুলো খাদ্য সঙ্কটে পড়েছে। মানব কল্যাণে নিবেদিত এই প্রজাতির প্রাণির খাবার সংকট নিরসনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

প্রবাসী সুয়েল জানান, প্রতিদিন মুরগীর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে বেওয়ারিশ কুকুরদের খাওয়াচ্ছেন। 

তিনি বলেন, কুকুর মানুষের জন্য খুব উপকারী। তাই তাদের বাঁচিয়ে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যতোদিন এই সঙ্কট থাকবে ততোদিন এই কার্যক্রম অব্যাহত রাখবো। 


আরও পড়ুন

×