ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

সিংড়ায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ৬ পরিবার লকডাউনে

সিংড়ায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ৬ পরিবার লকডাউনে
×

সিংড়ায় লকডাউন করা বাড়ির একটি- সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৭:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নাটোরের সিংড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আসা ছয়টি পরিবারকে স্থানীয়ভাবে লকডাউন করে রাখা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ওই ৬ পরিবারকে লকডাউনে রাখা হয়।

ইতিমধ্যে ওই ছয় পরিবারের সদস্যদের সবার নমুনা সংগ্রহে মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে জানান সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জে গার্মেন্টস ও রিকশা চালানোর কাজে নিয়োজিত ৬ ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে উপজেলার চামাড়ী ও হাতিয়ান্দহ ইউনিয়নের মহিষমারি, বাহাদুরপুর ও নারায়ণপুরে নিজ নিজ গ্রামে ফিরে আসেন। আসার পরই ইউনিয়ন পরিষদ থেকে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হলে সোমবার তাদের বাড়ির চারদিকে বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চামড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম জানান, ওই ছয় পরিবারে অন্তত ২১ জন সদস্য রয়েছেন।

আরও পড়ুন

×