ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ফরিদপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বৃদ্ধের মৃত্যু
×

ফাইল ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৭:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনাসংক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ওই বৃদ্ধের বাড়ি মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চর মুরারদিয়া গ্রামে। তিনি চার ছেলে ও দুই মেয়ের বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ২ এপ্রিল আবু শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে প্রথমে মেডিসিন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে গত রোববার সকালে তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে স্থনান্তর করা হয়।

তিনি বলেন, ওই বৃদ্ধ সোমবার সকাল ৯টার দিকে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাইফুর রহমান বলেন, গত রোববার আবু শেখের করোনা পরীক্ষার জন্য শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঢাকার আইসিডিআর এ পাঠানো হয়। তার নমুনার পরীক্ষার ফল না আসায় এখনও আমরা নিশ্চিত নই তিনি করোনাআক্রান্ত ছিলেন কি-না।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ওই বৃদ্ধ করোনাভাইরাসজনিত উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি করোনাভাইরাসজনিত সমস্যায় ভুগছিলেন কি-না তা নিশ্চিত হওয়া যাবে ঢাকা থেকে এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পর।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ওই বৃদ্ধকে গত রোববার আইসোলেশন ওযয়ার্ডে আনার পরই মধুখালী উপজেলার জাঁহাপুর ইউনিয়নের চর মুরারদিয়া গ্রামের ওই বৃদ্ধের বাড়িসহ তার আত্মীয়-স্বজনের চারটি পরিবারকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এছাড়া ওই গ্রামের শতাধিক পরিবারকে লকডাউন করা হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আবু শেখের দফান প্রশাসনের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

আরও পড়ুন

×