ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত ৬

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত ৬
×

রংপুর অফিস

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৮:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রংপুর বিভাগে করোনায় ছয়জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পাঁচজন গাইবান্ধা ও একজন রংপুর জেলার বাসিন্দা। 

রংপুর বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩ হাজার ৫৩৪ জন ও ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৩২ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৫ জন ও আইসোলেশনে ১১ জন রয়েছেন। এ বিভাগে চলতি বছরের ১ মার্চ থেকে ৭ হাজার ৫৬৬ জন বিদেশ থেকে এসেছেন। তাদের মধ্যে ৫ হাজার ৩৭৪ জনের অবস্থান ও ঠিকানা শনাক্ত করেছে প্রশাসন। 

রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম বলেন, বিদেশফেরত ব্যক্তিদের চিহ্নিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সেনাবাহিনী কাজ করছে। করোনা মোকাবেলায় রংপুর বিভাগের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। রংপুর বিভাগের জনগণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

×